তবে ঈদেই আরও একটি বাংলাদেশি সিনেমায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। পরিচালক মেহদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’–এ চুক্তিবদ্ধ হচ্ছেন ইধিকা। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ—এ জুটি এই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন। উল্লেখ্য, হৃদয়ের পরিচালিত প্রথম সিনেমা ‘বরাবাদ’–এও নায়িকা ছিলেন ইধিকা।
প্রযোজনা সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করলেও নির্মাতা বা শিল্পীরা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন।
এর আগে ‘রাক্ষস’–এ নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমায় যুক্ত হওয়ায় তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান।
জানা গেছে, অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
]]>জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’। বিদেশি দর্শকদের সুবিধার্থে এতে ইংরেজি সাবটাইটেলও সংযুক্ত করা হয়েছে। থ্রিলার, টুইস্ট এবং কমেডি মিশ্রিত এই সিনেমা প্রথমবার বড় পর্দায় মুক্তি পায় গত বছর ঈদুল ফিতরে, ২৬ এপ্রিল।

গল্পের শুরুতেই দেখা যায় প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। ঘটনাস্থলে থাকা ওমর ও বদি একে অপরকে দায়ী করতে থাকে। নিজেদের বাঁচানোর জন্য তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ, বদির ভূমিকায় দেখা গেছে নাসির উদ্দিন খানকে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা ও আইমন সিমলা। ছবির এক গানে নৃত্য করেছেন ভারতের দর্শনা বণিক। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্না-কে।
মাষ্টার কমনিউকেশন্সের ব্যানারে প্রযোজনা করেছেন খোরশেদ আলম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। সংগীত পরিচালনায় ছিলেন নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।
নির্মাতা জানিয়েছেন, আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাওয়ায় কলাকুশলীসহ সবাই বেশ আনন্দিত। দেশ-বিদেশের দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
]]>