বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য মুগ্ধ করেছে বিশ্বজুড়ে ভক্তদের। তবে এবার তাকে ঘিরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা—পাকিস্তানের মুফতি আব্দুল কাভি প্রকাশ করেছেন অভিনেত্রীকে বিয়ে করার ইচ্ছা।
সম্প্রতি এক পডকাস্টে তিনি দাবি করেন, অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ হলে নাকি ঐশ্বরিয়া নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। যদিও তিনি চান না দম্পতির সম্পর্ক ভাঙুক, তবুও কোনো কারণে বিচ্ছেদ হলে “ঐশ্বরিয়া অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে”—এমনটিই বলেন তিনি।
পডকাস্টে প্রশ্ন করা হয়—‘একজন অমুসলিমকে কীভাবে বিয়ে করবেন?’ এর জবাবে কাভি জানান, ঐশ্বরিয়াকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তার নাম রাখবেন ‘আয়েশা রাই’। তার ভাষায়, “ঐশ্বরিয়ার মতো সুন্দরী নিজের পরিচয়ে ‘আয়েশা রাই’ নাম লিখলে ভালোই লাগবে।”
এ ধরনের বিতর্কিত মন্তব্য এর আগেও করেছেন মুফতি কাভি। এর আগে রাখি সাওয়ান্তকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি; দাবি করেছিলেন, তাঁর উপদেশেই নাকি রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছিলেন ‘ফাতিমা’। তাকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মুফতি কাভি।