সৈয়দ ওয়াসিফুল ইসলাম বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে
সৈয়দ ওয়াসিফুল ইসলাম

বাংলাদেশ তাবলীগ জামাতের নতুন আমির হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। রোববার (৩০ নভেম্বর) ইন্দোনেশিয়ার ইজতেমায় তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভী আলমি মাশওয়ারার মাধ্যমে তাঁকে নতুন আমির হিসেবে নির্বাচন করা হয়েছে।

বাংলাদেশ শুরা হযরত প্রফেসর ইউনুস সিকদার আমিরের অধীনে শুরা হিসেবে থাকবেন। এছাড়া কাকরাইলের মাওলানা মনির বিন ইউসুফ এবং হাফেজ ওজিউল্লাহকেও শুরা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা নতুন আমিরকে সহযোগিতা করবেন।

সৈয়দ ওয়াসিফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাবলীগ জামাত বাংলাদেশের গুরুত্বপূর্ণ মুরুব্বি ছিলেন। ১৯৯৯ সাল থেকে তিনি আহলে শুরা ও কাকরাইল মসজিদের শীর্ষ মুরুব্বি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্বের শতাধিক দেশে তাবলীগ সফর করেছেন এবং তাবলীগ জামাতের একজন বিশ্বনন্দিত দাঈ হিসেবে পরিচিত।

ইজতেমায় বাংলাদেশ থেকে প্রায় ১,৫০০ জন দায়িত্বশীল তাবলীগ কর্মী অংশগ্রহণ করেছেন। এবারের মাশওয়ারা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে, কারণ মাওলানা সাদ কান্ধলভী বাংলাদেশে আসতে পারেননি। সমাপনী দিনে বিশ্ব আমির বাংলাদেশের নতুন আমির হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলামের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন  বাংলাদেশের ইমাম প্রশিক্ষণে সহায়তা দিতে আগ্রহী সৌদি আরব