আপনার স্বাস্থ্য বদলে দিতে সকালের ”একটি” অভ্যাসেই যথেষ্ট

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত হাঁটা গুরুত্বপূর্ণ—এগুলি আমরা জানি। কিন্তু দৈনন্দিন রুটিনের ছোট ছোট অভ্যাসও আমাদের সার্বিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। , প্রতিদিন সকালে মাত্র ৫–১০ মিনিট সূর্যের আলোতে দাঁড়ানোই হতে পারে আপনার শক্তি, মনোযোগ ও মানসিক সুস্থতার চাবিকাঠি।

দিনের প্রথম ঘণ্টায় সামান্য সময় সূর্যের আলো পাওয়া শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনকে সক্রিয় করে। নিয়মিত এই অভ্যাস রোজ করলে কোরটিসল লেভেল এবং মেজাজ দুটোই ভালো থাকে। মাত্র ৫–১০ মিনিট সূর্যালোক আপনার দিনকে বদলে দিতে পারে।

প্রথমত, কোরটিসল লেভেল বাড়ায়: সকালের সূর্যালোক শরীরে স্বাভাবিকভাবে কোরটিসল নিঃসরণ বাড়ায়, যা ‘মর্নিং অ্যালার্টনেস’ তৈরি করে। এটি মনোযোগ বাড়ায় এবং সারাদিন কাজের শক্তি ধরে রাখতে সাহায্য করে।

দ্বিতীয়ত, সেরোটোনিন নিঃসরণ বৃদ্ধি করে: সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের নিঃসরণ বাড়ায়, যা মানসিক শান্তি, ইতিবাচক ভাব এবং ভালো অনুভূতির সঙ্গে সরাসরি যুক্ত। সেরোটোনিন বেশি থাকলে মন খারাপ, অবসাদ বা অনুপ্রেরণাহীনতা কমে যায়।

তৃতীয় উপকারিতা হলো মেলাটোনিন নিয়ন্ত্রণ ও ভালো ঘুমে সহায়তা করা। সকালের সূর্যালোক আমাদের সার্কাডিয়ান রিদম ঠিক রাখে—এটি শরীরের ২৪ ঘণ্টার অভ্যন্তরীণ ঘড়ি। সার্কাডিয়ান রিদম সঠিক থাকলে রাতে স্বাভাবিকভাবে মেলাটোনিন নিঃসরণ বৃদ্ধি পায়, ফলে গভীর ও আরামদায়ক ঘুম পাওয়া যায়। ভারতের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট জানিয়েছে, এই রিদম ঘুম–জাগরণ, হরমোনের কার্যক্রম, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণসহ অনেক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া পরিচালনা করে। দিনের শুরুতে আলো পাওয়াই এই রিদম নিয়ন্ত্রণ করার সবচেয়ে সহজ উপায়।

এভাবে প্রতিদিন সকালে মাত্র ৫–১০ মিনিট সূর্যালোক নেওয়া সহজ অভ্যাস আপনার মানসিক অবস্থা, মনোযোগ, শক্তি এবং ঘুমের মান সবকিছু উন্নত করতে পারে। ব্যস্ত জীবনে বড় পরিবর্তন শুরু হয় ছোট অভ্যাস থেকে, তাই আজ থেকেই এটি শুরু করা যেতে পারে।

আরও পড়ুন  সকালের নাশতা বাদ দিলে যেসব ভয়ংকর বিপদ ডেকে আনছেন আপনি