একাদশে তিন পরিবর্তন-টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

সিরিজের নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি।

সিরিজ ১–১ সমতায় থাকায় আজকের ম্যাচটি জিততে মরিয়া দুই দলই। একইসঙ্গে দুই দলের জন্যই এটি বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ দলে তিন পরিবর্তন এনে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন।


বাংলাদেশ একাদশ

  • তানজিদ হাসান
  • পারভেজ হোসেন
  • সাইফ হাসান
  • লিটন দাস (অধিনায়ক)
  • তাওহিদ হৃদয়
  • শামীম হোসেন
  • মেহেদী হাসান
  • রিশাদ হোসেন
  • মোহাম্মদ সাইফউদ্দিন
  • শরিফুল ইসলাম
  • মোস্তাফিজুর রহমান

আয়ারল্যান্ড একাদশ

  • পল স্টার্লিং (অধিনায়ক)
  • টিম টেক্টর
  • হ্যারি টেক্টর
  • লোরকান টাকার (উইকেটকিপার)
  • কার্টিস ক্যাম্ফার
  • জর্জ ডকরেল
  • গ্যারেথ ডেলানি
  • মার্ক আদাইর
  • ক্রেগ ইয়াং
  • মার্ক হামফ্রিস
  • বেন হোয়াইট
আরও পড়ুন   ইনজুরি নিয়েই মাঠে ৯০ মিনিট নেইমার ,পেলেন গোলও