নির্বাচনী জোটের প্রতীক নিয়ে হাইকোর্টের রুল

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

হাইকোর্ট সোমবার (১ ডিসেম্বর) রুল জারি করে বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব-স্ব দলীয় প্রতীকে নির্বাচনকরার বিধান কেন বেআইনি নয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আসন্ন নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব-স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটটি নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নির্হবাচন করতে হবে নিজ নিজ দলের প্রতীকে—এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিলের দাবি জানায়।

রিটটি দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল আমিন, যিনি ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দলটির প্রতিনিধি। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদেরকে রিটের বিবাদী করা হয়েছেন।

সরকার গত ৩ নভেম্বর নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও নির্বাচন করতে হবে নিজ দলের প্রতীকে—এমন বিধান যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে। আগে কোনো দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তারা জোটের অন্য যে কোনো দলের প্রতীক নেওয়ার সুযোগ পেত।

এর আগে, ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকের বিধান নিয়ে তখন বিএনপি আপত্তি জানিয়েছিল। নির্বাচনে জোটভুক্ত হতে আগ্রহী ছোট কিছু দলও সরকারের এই সিদ্ধান্তে অস্বস্তি প্রকাশ করেছিল। তবে শেষ পর্যন্ত সরকার ওই বিধান রেখেই সংশোধন অধ্যাদেশ জারি করে।

এই রিট এবং হাইকোর্টের রুল দেশের নির্বাচনী প্রক্রিয়া ও রাজনৈতিক জোট ব্যবস্থার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

আরও পড়ুন  ১৪ ডিসেম্বর বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি