সিরিজের নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি।
সিরিজ ১–১ সমতায় থাকায় আজকের ম্যাচটি জিততে মরিয়া দুই দলই। একইসঙ্গে দুই দলের জন্যই এটি বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ দলে তিন পরিবর্তন এনে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও রিশাদ হোসেন।