সিরিজ জিততে বাংলাদেশ সহজ লক্ষ্যই পেল। টসে জিতে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১১৭ রানে। সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতেছিল বাংলাদেশ দল।
আজ বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ২ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে অধিনায়ক পল স্টার্লিং।তানজিদ আজ ক্যাচ নিয়েছেন ৫টি, যা এক ম্যাচে কোনো ফিল্ডারের যৌথভাবে সর্বোচ্চ।