সিয়ামের নায়িকা হচ্ছেন ইধিকা

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত শাকিব খানের বড় বাজেটের সিনেমা ‘প্রিন্স’–এ অভিনয়ের কথা ছিল ভারতের কলাকাতার অভিনেত্রী ইধিকা পালের। তবে পারিশ্রমিক নিয়ে সমঝোতা না হওয়ায় তিনি শেষ পর্যন্ত প্রকল্পটি ছাড়তে বাধ্য হন।

তবে ঈদেই আরও একটি বাংলাদেশি সিনেমায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। পরিচালক মেহদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’–এ চুক্তিবদ্ধ হচ্ছেন ইধিকা। এতে তার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ—এ জুটি এই প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন। উল্লেখ্য, হৃদয়ের পরিচালিত প্রথম সিনেমা ‘বরাবাদ’–এও নায়িকা ছিলেন ইধিকা।

প্রযোজনা সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরটি নিশ্চিত করলেও নির্মাতা বা শিল্পীরা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে রাজি নন।

এর আগে ‘রাক্ষস’–এ নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সাবিলা নূরের। তবে ঈদের অন্য একটি সিনেমায় যুক্ত হওয়ায় তিনি এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান।

জানা গেছে, অ্যাকশন ও রোমান্টিক ঘরানার ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন  অ্যামাজন প্রাইমে ‘ওমর’