পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এবার শেয়ার বিক্রির মাধ্যমে বেসরকারিকরণের পথে এগোচ্ছে। এ জন্য আগামী ২৩ ডিসেম্বর একটি উন্মুক্ত নিলামের আয়োজন করা হবে, যা দেশের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
বুধবার এ ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি আশা প্রকাশ করেন, “নিলামের পরে যাঁরা এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, তাঁরা জাতীয় বিমান সংস্থার মর্যাদা পুনরুদ্ধার ও উন্নয়নে নিজেদের সর্বশক্তি নিবেদন করবেন।”
সংবাদমাধ্যম ডন জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে পাওয়া ৭ বিলিয়ন ডলারের ঋণচুক্তির শর্ত পূরণের অংশ হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রায় দুই দশকের মধ্যে এটিই হতে যাচ্ছে দেশের প্রথম বড় বেসরকারিকরণ উদ্যোগ।
প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে—
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী পিআইএ বেসরকারিকরণ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী সব কর্পোরেট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।