গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ওসমান হাদির ওপর গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজি বলেন, আহত অবস্থায় হাদিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর আড়াইটার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। তার বাম কানের নিচে গুলির ক্ষত রয়েছে এবং অবস্থাকে আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনাটির বিষয়ে খবর পাওয়া গেছে, তবে এখনো বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিশ্চিত তথ্য পাওয়ার পর জানানো হবে।

প্রতিক্রিয়া

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, হাদির ওপর হামলা উদ্বেগজনক।

ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রাজধানীর শিক্ষার্থী–জনতাকে শান্তিপূর্ণভাবে সচেতন থাকার আহ্বান জানান।

আগের অভিযোগ

গত নভেম্বর মাসে বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন হাদি। ১৪ নভেম্বর তার ফেসবুক পোস্টে তিনি নিজে ও তার পরিবারের প্রতি হুমকির বিষয়টি উল্লেখ করেছিলেন।

আরও পড়ুন  মক্কা প্যাক্ট: বাংলাদেশের সম্ভাবনা, নাকি ঝুঁকি?