কুষ্টিয়ায় ৬ জন হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার শুনানিতে আদেশ দেন। এর আগে সোমবার (১ ডিসেম্বর) ওই মামলায় দুইজন সাক্ষী প্রদান করেছেন। ইনুর বিরুদ্ধে মোট ৮টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৬টি হত্যাকাণ্ড সংক্রান্ত।
অন্যদিকে, আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় ২৪তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান। এই মামলায় মোট ১৬ জন আসামি রয়েছে, যার মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক এবং ৮ জন গ্রেফতার।
এছাড়া, ট্রাইব্যুনাল-১ এ জুলাইয়ের অভ্যুত্থানকালীন রামপুরায় ঘটানো হত্যাকাণ্ডের মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এই মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি চার আসামি পলাতক। ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল-১ হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল।