পদোন্নতি পেয়ে সহকারী সচিব হলেন ২২ কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

প্রশাসনের ২২ কর্মকর্তা সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি

প্রশাসনে কর্মরত ২২ জন কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সিনিয়র সহকারী সচিব শিফা নুসরাত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়—বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শের ভিত্তিতে বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডভুক্ত (২২,০০০—৫৩,০৬০ টাকা) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি প্রদান করা হলো। একই সঙ্গে তাঁদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।


যেসব ২২ কর্মকর্তা পদোন্নতি পেলেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • মো. শরীফ উল্লাহ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

  • মো. মাইন উদ্দিন
  • মোছা. বদরুন্নাহার
  • মো. আবুল কালাম আজাদ (ব্যক্তিগত কর্মকর্তা)

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

  • মো. আবদুল হাই

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

  • মো. গোলজার আলম
  • মোহাম্মদ শাহীনুর ইসলাম

বাণিজ্য মন্ত্রণালয়

  • বিমল চন্দ্র তালুকদার
  • ফাতেমা বেগম

নৌপরিবহন মন্ত্রণালয়

  • মো. সেকান্দার আলী খান
  • আবু নাসের

পানি সম্পদ মন্ত্রণালয়

  • মো. আব্দুল গফুর সরদার
  • মো. সাফায়েত হোসেন

প্রতিরক্ষা মন্ত্রণালয়

  • মো. আবুল কালাম আজাদ (ব্যক্তিগত কর্মকর্তা)
  • মো. ভাষানী মির্জা

মন্ত্রিপরিষদ বিভাগ

  • শিকদার মো. নসরত আলী
  • মো. ইমদাদুল ইসলাম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

  • শামছুন্নাহার বেগম
  • মোল্যা খসরুজ্জামান

ভূমি মন্ত্রণালয়

  • প্রদীপ কুমার বিশ্বাস
  • মল্লিকা খাতুন
  • মোহাম্মদ রাজিউর রহমান

এ ছাড়া, রোববার আরেক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন  খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে