রোববার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করে। জানানো হয়, সোমবার (১ ডিসেম্বর) সকাল থেকেই নতুন দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় পদ্ধতির আওতায় ডিসেম্বর মাসের জন্য দেশের তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।