খালেদা জিয়ার চিকিৎসায় আজ যুক্তরাজ্য ও চীন থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক দল

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে যুক্তরাজ্যের চিকিৎসক দল এবং সন্ধ্যায় চীনের দলটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। খালেদা জিয়ার বর্তমান মেডিকেল বোর্ডকে আরও বিশেষায়িত পরামর্শ দেওয়ার পাশাপাশি চিকিৎসকরা মূল্যায়ন করবেন—তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো স্থিতিতে আছে কি না।

হৃদ্‌যন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুস–সংক্রান্ত জটিলতা এখনো কাটেনি; তার সার্বিক শারীরিক অবস্থাও রয়ে গেছে উদ্বেগজনক পর্যায়ে। এ অবস্থায় তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে বিদেশে নিতে জটিলতা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলেও জানা গেছে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  মাধ্যমিক শিক্ষকদের সতর্ক করলেন শিক্ষা উপদেষ্টা