খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার।

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

সরকার বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) হিসেবে ঘোষণা করেছে এবং তাঁকে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তার আওতায় আনা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে এখন থেকে তিনি এসএসএফের নিরাপত্তা সুবিধা পাবেন। আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়েছে।


গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। লিভারজনিত সংকট, কিডনি সমস্যা, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতায় তিনি গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। ফুসফুসের সংক্রমণের কারণে তাঁকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সম্প্রতি গঠিত মেডিকেল বোর্ডে নতুন করে যুক্ত হয়েছেন লন্ডন ক্লিনিকের এক বিশেষজ্ঞ চিকিৎসক। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসার সিদ্ধান্ত নিচ্ছে।

এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের কয়েকজন চিকিৎসক, যারা চিকিৎসা পর্যালোচনায় নিয়মিত অংশ নিচ্ছেন।

আরও পড়ুন  কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড