আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে: প্রধান উপদেষ্টা

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবেই সম্পন্ন হবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ববোধ করবে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি)–২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে ড. ইউনূস বলেন, বছরজুড়ে নিষ্ঠা ও অধ্যবসায় দিয়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি–নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন–সংশ্লিষ্ট পড়াশোনার ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) ইতোমধ্যে একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরি করতে প্রতিষ্ঠানটি কার্যকর ভূমিকা পালন করছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার