খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নবম দিনেও স্থিতিশীল রয়েছে। অবস্থা খারাপ না হলেও উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। হাসপাতালের বেডে আগের দিনের তুলনায় তার কিছু নড়াচড়াও লক্ষ্য করেছেন চিকিৎসকরা। সূত্র জানায়, ডাকলে তিনি সাড়া দিচ্ছেন চিকিৎসকদের।

রোববার (৩০ নভেম্বর) রাতেও এভারকেয়ার হাসপাতালে মেডিক্যাল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে। সেদিনই সম্পন্ন হয় ডায়ালাইসিস। চিকিৎসকদের ধারণা, বর্তমান স্থিতিশীলতা বজায় থাকলে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিতে পারে।

গত ২৩ নভেম্বর লিভারের জটিলতা, কিডনি কার্যকারিতা কমে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণে তাকে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালের সামনে এসে তার খোঁজখবর নিচ্ছেন এবং একনজর দেখার চেষ্টা করছেন তাদের নেত্রীকে।

আরও পড়ুন  রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি