গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অনুষ্ঠিত হবে।
সকালে ঢাকার সেনানিবাসের সাব জেল থেকে ১০ জন সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এর আগে ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারণ করা হয়েছিল। পলাতক আসামিদের পক্ষে আদালত রাষ্ট্রীয় ডিফেন্স আইনজীবী নিয়োগ দেয়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে—আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ছিলেন অভিযুক্ত সেনা কর্মকর্তা ও অন্যান্য আসামিরা।
এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণও আজ ট্রাইব্যুনালে চলছে। এদিন মামলার গ্রেফতার ৯ আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।