খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Chief Advisor GOB’ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

সরকার সর্বস্তরের নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন   কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত