কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়া সহ পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে এটি অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের নাচুয়াং। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৬.৮ কিলোমিটার। প্রভাবিত অঞ্চলের মধ্যে রয়েছে মিয়ানমারের সাগাইং, উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসও একই তথ্য নিশ্চিত করেছে।

গত কয়েক দিনে এটি বাংলাদেশে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হওয়া। এর শুরু হয়েছিল ২১ নভেম্বর থেকে, যখন নরসিংদীতে উৎপত্তি হওয়া ৫.২ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং এতে ১০ জনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার