ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তফসিল প্রকাশ করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত (ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত)।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হয়।