তফসিল ঘোষণা, ভোট ও গণভোট ১২ ফেব্রুয়ারি

লেখক:
প্রকাশ: ১০ মাস আগে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ তফসিল প্রকাশ করেন।

ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি ২০২৬

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মনোনয়ন ও যাচাই-বাছাই

  • মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর (সোমবার)
  • যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ৪ জানুয়ারি ২০২৬ (রোববার)

আপিল ও নিষ্পত্তি

  • রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৬
  • আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি ২০২৬

প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ

  • প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬
  • চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি

প্রচারকাল

নির্বাচনি প্রচার-প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত (ভোটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত)।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ রেকর্ড করা হয়। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তা জোরদার করা হয়। ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন  সব চেষ্টা ব্যর্থ, খালেদা জিয়া আর নেই